আগস্টে মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা

২৬ জুন ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৩:৩২ PM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

আগামী আগস্ট মাসে সরকারি সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওআইসি সম্মেলনসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন,আমরা আগস্টে প্রস্তাব করেছি। জুলাইয়ে অনেক প্রোগ্রাম আছে। সফর হলে এটা দ্বিপক্ষীয় হবে।

গত ১৯ জুন চীনের কুনমিংয়ে ‘নবম চায়না-সাউথ এশিয়ান এক্সপজিশন অ্যান্ড দ্য সিক্সথ চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন’ শীর্ষক বৈঠকের সাইডলাইনে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়।

এ বিষয়ে তিনি বলেন, চীন-বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অন্য কোনো পক্ষকে কোণঠাসা করতে নয়।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। এ বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলো একমত।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9