মন্ত্রণালয়গুলোর সমন্বয়ের অভাবে দেশ পিছিয়ে পড়ছে: উপদেষ্টা সাখাওয়াত 

২১ জুন ২০২৫, ০১:৫৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৮:০২ AM
ড. এম সাখাওয়াত হোসেন

ড. এম সাখাওয়াত হোসেন © সংগৃহীত

নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, মন্ত্রণালয়গুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের অভাবে দেশের উন্নয়ন পিছিয়ে পড়ছে। শনিবার (২১ জুন) রাজধানীর বিজয় স্মরণীর সামরিক জাদুঘরে ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নৌ উপদেষ্টা বলেন, ‘শুধু আজ নয়, শুরু থেকেই দেখা গেছে, মন্ত্রণালয়গুলো একে অন্যের সঙ্গে সমন্বয় না করে নিজেদের মতো কাজ করে যাচ্ছে। কেউ রাস্তা মেরামত করে, কিছুদিন পরই আরেক সংস্থা এসে তা কেটে ফেলে। এতে জনদুর্ভোগ বাড়ে, রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়।’ 

তিনি আরও বলেন, ‘হাইড্রোগ্রাফি বিভাগ শুধু সামরিক ও নৌ-নিরাপত্তা নয়, বরং সমুদ্রবন্দর উন্নয়ন, মৎস্য সম্পদ সংরক্ষণ, তেল ও গ্যাস অনুসন্ধান এবং উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

হাইড্রোগ্রাফিক তথ্যকে ‘সমুদ্র সম্পদ ব্যবহারের রূপরেখা’ হিসেবে অভিহিত করে উপদেষ্টা সাখাওয়াত হোসেন  বলেন, বিশদ, হালনাগাদ ও নির্ভুল হাইড্রোগ্রাফিক তথ্যের কোনো বিকল্প নেই। এটা না থাকলে ব্লু ইকোনমি বাস্তবায়ন সম্ভব নয়। 

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬