ড. ইউনূসের যুক্তরাজ্য সফরে ৫ সফলতা, জানালেন প্রেস সচিব

১৪ জুন ২০২৫, ১০:৪৩ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১২:৪৬ PM
প্রেস সচিব শফিকুল আলম

প্রেস সচিব শফিকুল আলম © সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চার দিনের লন্ডন সফরে গুরুত্বপূর্ণ কয়েকটি অর্জনের কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টার রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ, ব্রিটেনে শেখ হাসিনার শীর্ষ এক সহযোগীর ১৭০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ ও রোহিঙ্গার সমস্যার মতো বিষয়গুলোর কথা উল্লেখ করেন তিনি।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব অর্জনের বিষয় উল্লেখ করেন।

‘যুক্তরাজ্য সফরের অর্জন’ শিরোনামে পোস্টে প্রেস সচিব লেখেন—

১. রাজা চার্লসের কাছ থেকে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজপরিবারের প্রধানের সঙ্গে ৩০ মিনিটের একান্ত বৈঠক অনুষ্ঠিত। এটি জুলাই আন্দোলন এবং বাংলাদেশে ঘটে যাওয়া যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি।

২. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির প্রধান নেতার সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক। এটাও ষড়যন্ত্রকারীদের জন্য একটি ‘গেম-ওভার’ মুহূর্ত।

৩. যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক শীর্ষ সহযোগীর ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে। এনসিএ কর্মকর্তারা বলেছেন, এটি সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় সম্পদ জব্দ। এটি সব দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের জন্য একটি বার্তা। এটি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ দিক।

৪. বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের (এসিসি) প্রধানসহ বাংলাদেশ ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক। সম্পদ পুনরুদ্ধারের জন্য আরও গভীর সহযোগিতার পথ তৈরি করতে এসব বৈঠক হয়েছে। আশা করা যায়, এই অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগানো যাবে।

৫. রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে নতুন আশার সঞ্চার।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9