খাদ্য ঘাটতি পূরণে ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে: খাদ্য উপদেষ্টা 

১২ জুন ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:০৬ AM
আলী ইমাম মজুমদার

আলী ইমাম মজুমদার © সংগৃহীত

গত বছর যে সকল এলাকা বন্যা কবলিত হয়েছে, সেসব এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার (১২ জুন) সকালে কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা  বলেন, কুমিল্লা নগরীর  ধর্মপুরে  খাদ্য গুদামের জলাবদ্ধতা, কালিয়াজুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। খাদ্য গুদাম ও রেকর্ডরুমের দালানগুলো ঠিক রাখতে কাজ করছে সরকার। সংশ্লিষ্ট দফতরগুলোকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে তারা এ বিষয়ে দ্রুত সময়ে কাজ করবেন।

এ সময় জেলা প্রশাসক আমিরুল কায়সায়সহ খাদ্য বিভাগের  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬