নতুন নকশায় বাজারে ৬ নোট, স্থান পেয়েছে জুলাই গ্রাফিতিও

০১ জুন ২০২৫, ০৯:২৩ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০২:৩৭ PM
বাংলাদেশ ব্যাংকের ৬ নোট

বাংলাদেশ ব্যাংকের ৬ নোট © সংগৃহীত

নতুন নকশায় বাজারে এসেছে ৬ নোট, এবার ৩ নোটে স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতিও। আজ রবিবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য'- শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান ব্যাংক নোট ১ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ/ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ তারিখ থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলনে দেয়া হয়েছে। এতদ্ব্যতীত ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট পর্যায়ক্রমে বাজারে প্রচলনে দেয়া হবে। 

এ সকল নোট ইস্যুর তারিখ এবং মুদ্রিত নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জনসাধারণকে অবহিত করা হবে। উল্লিখিত মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। 

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য'- শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট সমূহের ডিজাইন নিম্নরূপ:

১. ৫০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ৫০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৫২ মি.মি. × ৬৫ মি.মি. । নোটের সম্মুখভাগে বামপাশে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা'র ছবি মুদ্রিত থাকবে। নোটের পেছনভাগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা এর ছবি থাকবে। নোটটিতে সবুজ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগার এর মুখ', মূল্যমান ‘500’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম' থাকব।

২. ২০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ২০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে। নোটের সম্মুখভাগে বামপাশে অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত থাকবে। নোটের পেছনভাগে জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতি ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত থাকবে। নোটটিতে হলুদ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগার এর মুখ’, মূল্যমান ‘২০০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ থাকবে।

৩. ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে। নোটের সম্মুখভাগে বামপাশে ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট এর ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা’র ছবি মুদ্রিত থাকবে। নোটের পেছনভাগে সুন্দরবন, বাংলাদেশ এর ছবি মুদ্রিত থাকবে। নোটটিতে নীল রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগার এর মুখ’, মূল্যমান ‘১০০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ থাকবে।

৪. ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে। নোটের সম্মুখভাগে বামপাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা এর ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা’র ছবি মুদ্রিত থাকবে। নোটের পেছনভাগে জুলাই-২০২৪ গণঅভ্যুত্থান এর সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতি ‘গ্রাফিতি২০২৪’ মুদ্রিত থাকবে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগার এর মুখ’, মূল্যমান ‘১০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ থাকবে।

৫. ৫ টাকা মূল্যমান কারেন্সি নোটের ডিজাইন

অর্থ সচিব স্বাক্ষরিত ৫ টাকা মূল্যমান কারেন্সি নোটটির আকার নির্ধারণ করা হয়েছে। নোটটির সম্মুখভাগে বামপাশে তারা মসজিদ, ঢাকা এর ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা’র ছবি মুদ্রিত থাকবে। নোটের পেছনভাগে জুলাই-২০২৪ গণঅভ্যুত্থান এর সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতি ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত থাকবে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগার এর মুখ’, মূল্যমান ‘৫’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’ থাকবে।

৬. ২ টাকা মূল্যমান কারেন্সি নোটের ডিজাইন

অর্থ সচিব স্বাক্ষরিত ২ টাকা মূল্যমান কারেন্সি নোটটির আকার নির্ধারণ করা হয়েছে। নোটটির সম্মুখভাগে বামপাশে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুর, ঢাকা এর ছবি এবং ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা’র ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগের ডিজাইন হিসেবে রায়ের বাজার বধ্যভ‚মি স্মৃতিসৌধ, ঢাকা এর ছবি থাকবে। নোটটিতে হালকা সবুজ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগার এর মুখ’, মূল্যমান ‘২’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মনোগ্রাম’ থাকবে।

গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9