ডিআইজি সাইফুল ইসলাম সাময়িক বরখাস্ত

২৯ মে ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ১১:৪৯ PM
মো. সাইফুল ইসলাম

মো. সাইফুল ইসলাম © সংগৃহীত

রাজশাহীর সারদায় সংযুক্ত ডিআইজি মো. সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে এমন আদেশ দেওয়া হয়েছে।   

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর সারদায় সংযুক্ত ডিআইজি, সিএমপির সাবেক পুলিশ কমিশনার (বর্তমানে ওএসডির আদেশপ্রাপ্ত) মো. সাইফুল ইসলামকে সিএমপির চান্দগাঁও থানার মামলায় গত ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।

আরও বলা হয়, সাইফুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ১১ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

প্রসঙ্গত, গত বছরের ৪ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন মো. সাইফুল ইসলাম। এর আগে, তিনি এমআরটি পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

 

 

 

 

 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬