ডিসেম্বর-জুনে নির্বাচন হবে, ফের বললেন প্রধান উপেদষ্টা

২৮ মে ২০২৫, ০৭:০২ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০১:৩৪ AM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

যেকোনো পরিস্থিতিতে আগামী বছরের জুন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ মে)  জাপানের টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি তারো আসোর সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।  

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হলো সংস্কার, হত্যাকারীদের বিচার ও নির্বাচন। এ ছাড়া ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে জোর দিচ্ছে সরকার। 

তিনি আরও বলেন, বিগত সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। এর ফলস্বরূপ তরুণ সমাজ বিদ্রোহে ফেটে পড়ে। এই বিশৃঙ্খলা ঠিক করতে  তারা আমাকে আমন্ত্রণ জানায়। এ সময় প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিবর্তনগুলো দেখতে তারো আসোকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা লামিয়া মোরশেদ। 

 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬