জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

২৮ মে ২০২৫, ১২:২২ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ১০:১৪ AM
অধ্যাপক মুহাম্মদ ইউনূস

অধ্যাপক মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগেই তিনি জাপান পৌঁছান।

জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত সোয়া ২টার দিকে জাপানের উদ্দেশ্যে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।  

জাপান সফরে অধ্যাপক ইউনূস টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এছাড়া তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে।

এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার আগামী ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগ: রাজনীতি
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬