কর্মচারীদের দাবি পর্যালোচনায় ৯ সদস্যের কমিটি গঠন

২৫ মে ২০২৫, ০৭:১১ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৭:০০ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ফটো

সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দেওয়ার জন্য নয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে।

রোববার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরীফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সংগঠন ও ব্যবস্থাপনা-১ অধিশাখা), যুগ্মসচিব, (বিধি-১ অধিশাখা), যুগ্মসচিব (মাঠ প্রশাসন, অভ্যন্তরীণ নিয়োগ ও নবনিয়োগ অধিশাখা), যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা), মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিবের নিম্নে নয়), অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিবের নিম্নে নয়), স্বরাষ্ট মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিবের নিম্নে নয়)। কমিটিতে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের একজন প্রতিনিধিকে (যুগ্মসচিবের নিম্নে নয়)।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি সরকারি কর্মচারীগণের যৌক্তিক দাবী-দাওয়া পরীক্ষা-নিরীক্ষা করে মতামত ও সুপারিশ প্রদান করবে; কমিটি প্রতিমাসে একবার সভায় মিলিত হবে এবং প্রয়োজনে কর্মচারীদের উপযুক্ত সংখ্যক প্রতিনিধির সাথে মতবিনিময় করতে পারবে; কমিটি প্রয়োজনীয় সদস্য কো-অপ্ট করতে পারবে।

ট্যাগ: শিক্ষক
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬