আগামীকাল খোলা থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

২৩ মে ২০২৫, ০৯:৪৬ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৯:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঈদ-উল-আজহার ছুটির সমন্বয়ে আগামীকাল শনিবার (২৪ মে) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিন হলেও শিক্ষা ও অফিস কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। এর আগে গত ১৭ মে একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) ঈদ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটির ভারসাম্য রক্ষায় ১৭ এবং ২৪ মে—এই দুটি শনিবার অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন না ঘটে।

এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় এক অফিস আদেশে নিশ্চিত করেছে যে ২৪ মে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ সব আঞ্চলিক কেন্দ্রে স্বাভাবিক দাপ্তরিক কাজ চলবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত আদেশে সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগীয় প্রধানদের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলবে। একইভাবে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ২৪ মে খোলা থাকবে।

এছাড়াও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা বোর্ড, এনটিআরসিএ, এনসিটিবি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে আগেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

 

মৃত্যুদণ্ড সত্ত্বেও দেশে ফেরার পরিকল্পনার ‘জুয়া’ কেন খেলছেন…
  • ০৬ আগস্ট ২০২৬
টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির চেষ্টা, স্থানীয়দের…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা শ…
  • ০৬ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়…
  • ০৬ আগস্ট ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নে ৪ লংমার্চ করবে ১১ দল, ঢাকায় মহাসমাবেশ
  • ০৬ আগস্ট ২০২৬
জ্বালানি-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চা…
  • ০৬ আগস্ট ২০২৬