ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের প্রস্তুতিতে সরকার

২২ মে ২০২৫, ০২:৪০ AM , আপডেট: ২৩ মে ২০২৫, ০২:৩৯ PM
ঢাকা সিটি করপোরেশন

ঢাকা সিটি করপোরেশন © সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই ঢাকার দুই সিটিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। একাধিক সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিভাগ খুব শিগগিরই নির্বাচন কমিশনকে (ইসি) নির্বাচনের বিষয়ে চিঠি দিতে যাচ্ছে।

সূত্রগুলো জানায়, ডিএসসিসি নিয়ে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং দুই সিটিতে নাগরিক সেবা ব্যাহত হওয়ায় সংকট সমাধানে সরকার এ পদক্ষেপ নিচ্ছে। আইন অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগ থেকে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হলে, ইসি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে পারে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “সিটি করপোরেশন সংশোধিত অধ্যাদেশ ২০২৪ অনুযায়ী, জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটছে। সরকার মনে করছে, স্থানীয় সরকার নির্বাচন এখন জরুরি। সে লক্ষ্যে ইসিকে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে গত মঙ্গলবার (২০ মে) একজন ব্যক্তি জুলাই আন্দোলনের সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের কর্মী বলে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে লিখিতভাবে অনুরোধ করেছেন ঢাকার দুই সিটির নির্বাচন আয়োজনের জন্য। চিঠিতে তিনি নিজেকে ‘জুলাই আন্দোলন’-এর সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টির ঢাকা দক্ষিণের কর্মী হিসেবে পরিচয় দেন। তিনি উল্লেখ করেন, ‘ঢাকার দুই সিটিতে প্রায় দুই কোটি মানুষ বসবাস করেন। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যা মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল।’

এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সুপারিশ করেছিল। তারা স্থানীয় নির্বাচন নির্দলীয়ভাবে আয়োজনের প্রস্তাবও দেয়। অন্যদিকে, বিএনপি ও তাদের মিত্ররা জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন মানতে নারাজ। তারা ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে।

গত কয়েকদিন থেকেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার সমর্থকরা। বুধবার রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে মধ্যরাত পৌনে ১২টা পর্যন্ত তাদের সঙ্গে সড়কে ছিলেন ইশরাক হোসেন নিজেও। এই অবস্থান কর্মসূচি শুরু হয় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে। মৎস্য ভবন মোড়, কাকরাইল মসজিদের সামনের মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নেন তারা।

 

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9