নির্বাচনের রোডম্যাপ, জুলাই হতাহতের বিচার ও র‌্যাব নিষিদ্ধের আহবান অস্ট্রেলিয়ার ৪০ এমপির

২১ মে ২০২৫, ০২:২৫ PM , আপডেট: ২২ মে ২০২৫, ১১:৩০ PM
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবন © সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ৪৩ সিনেটর ও এমপি। বুধবার (২১ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ই-মেইলে তাদের নামের তালিকাসহ এই চিঠি পাঠানো হয়।

টিঠিতে তিনটি ইস্যুকে সামনে আনেন ৪৩ সিনেটর ও এমপি। সেগুলো হচ্ছে, জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার করা এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভেঙে ফেলা।

বুধবার (২১ মে) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক এবং তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মুহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে তারা বলেন, আমরা নিম্নস্বাক্ষরকারী অস্ট্রেলিয়ান সিনেটর এবং সংসদ সদস্যরা, ‘নির্বাচিত সদস্য হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করার জন্য আমাদের প্রত্যাশা ভাগাভাগি করতে চাই। সে জন্য অবিলম্বে নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রদান, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগী ব্যক্তিদের ন্যায়বিচার প্রদান এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ন্যায়বিচারকে সমর্থন করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

তারা বলেন, গত বছর জুলাই বিপ্লবে বাংলাদেশের জনগণের দেখানো সাহসিকতা ও সাহসকে আমরা স্বীকৃতি জানাই। এটি আপনার প্রশাসনকে গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার সমুন্নত রাখার এবং শাসনব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা পুনর্নির্মাণের একটি ঐতিহাসিক সুযোগ দিয়েছে।

আরও পড়ুন : চুয়েট ক্যাফেটেরিয়ায় মানহীন খাবার ও পানির বোতল-গ্লাসে ময়লার স্তর, যা বলছেন শিক্ষার্থীরা

নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপের জরুরি ঘোষণা
অস্ট্রেলিয়ান পার্লামেন্টের সিনেটর ও এমপিরা বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে একটি নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা জরুরি। বাংলাদেশ একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। দেশের গত তিনটি নির্বাচন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকারের জন্য প্রয়োজনীয় বৈধতা ছিল না। নির্বাচনী অখণ্ডতা পুনরুদ্ধার এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করার জন্য আমরা আপনার সরকারকে অনুরোধ করছি।

তারা আরও বলেন, যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে নির্বাচনের জন্য একটি স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সম্প্রদায় আমাদের জানিয়েছে যে তারা আশা করে, চলতি বছরই নির্বাচন হবে এবং অযাচিত হস্তক্ষেপ ও দমন রোধ করে নির্বাহী বিভাগকে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও আইন তৈরি করতে হবে।

আমরা আশা করি এই পরিবর্তনগুলো অন্তর্ভুক্ত করলে আপনার দেশের জনগণকে ক্ষমতায়িত করবে এবং বিশ্বজুড়ে বাংলাদেশ গণতান্ত্রিক বন্ধুরাষ্ট্র ও অংশীদার হিসেবে ন্যায্য স্থান দখল করবে।

আরও পড়ুন : শেনজেনভুক্ত দেশে ভিসা প্রত্যাখ্যানে বাংলাদেশ শীর্ষ তিনে

গণঅভ্যুত্থানে হতাহতের তদন্ত ও ন্যায়বিচার
বিশ্বের বহু মানুষের মতো আমরাও বাংলাদেশের ছাত্র-জনতার সাহসিকতা দেখে অনুপ্রাণিত হয়েছি। যারা এই বিপ্লবে ঘটাতে সাহায্য করেছিলেন। তবে এই বিজয় এসেছে এক বিশাল মানবিক মূল্যে। হিউম্যান রাইটস ওয়াচ, রয়টার্স এবং জাতিসংঘের প্রতিবেদনে দেখা গেছে যে হাজার হাজারেরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে। এটি পূর্ববর্তী সরকারের বছরের পর বছর ধরে নৃশংস দমন-পীড়নের পরে ঘটেছিল।

অস্ট্রেলিয়ান বাংলাদেশ সম্প্রদায়ের কাছ থেকে আমরা একাধিক আবেদন পেয়েছি। যাতে তারা অনুরোধ করে বলছেন যে আমরা আপনার সরকারকে স্বাধীন ও স্বচ্ছ তদন্ত এবং বিচারের মাধ্যমে অতীতের রাজনৈতিক সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহি করার জন্য। তারা সেই আবেদনে সত্য, ন্যায়বিচার ও ভুক্তভোগী এবং তাদের পরিবারের ক্ষতিপূরণের দাবি করেছেন। আমরা এই আহ্বানের শক্তি ও মানবিকতাকে সমর্থন করি।

আরও পড়ুন : সচিবালয়ের সামনে থেকে আবেদনবঞ্চিত ১৭তম নিবন্ধনধারীদের সরিয়ে দিল পুলিশ

দ্রুত র‍্যাব বিলুপ্ত করা হোক
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম এবং নির্যাতনসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি মানবাধিকার পর্যালোচনায় বারবার তুলে ধরা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের মতে, ২০০৯ সাল থেকে র‍্যাব কর্তৃক ২ হাজার ৬৯৯ জনেরও বেশি লোককে বেআইনিভাবে হত্যা করা হয়েছে। এ জন্য এই বাহিনী সম্পূর্ণ দায়মুক্তি পেয়েছে। তারা ভিন্নমত পোষণকারী ও রাজনৈতিক বিরোধীদের দমনে কাজ করেছে।

আমরা র‍্যাবের নেতৃত্বের ওপর মার্কিন সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞাকে সমর্থনসহ উল্লেখ করেছি এবং অস্ট্রেলিয়ান সরকারকে অনুরূপ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি। র‍্যাব ভেঙে ফেলা এবং এদের দ্বারা নিগৃত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিতের জন্য আপনার প্রশাসনের কাছে অস্ট্রেলিয়ান বাংলাদেশ সম্প্রদায়ের অনুরোধটি আবারও আমরা লক্ষ্য করছি।

আমরা আপনার প্রশাসনকে অবিলম্বে এবং প্রকাশ্যে একটি নির্দিষ্ট, সময়সীমাবদ্ধ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করা জরুরি এবং যা কোনো আলোচনা ছাড়াই হতে পারে।

আমরা আপনার নেতৃত্বকে সিদ্ধান্তমূলকভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। গণতান্ত্রিক বৈধতা পুনরুদ্ধারের দিকে এই অপরিহার্য পদক্ষেপকে সমর্থন করার জন্য আমরা গঠনমূলকভাবে যুক্ত হতে প্রস্তুত।

নিচে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ৪৩ সিনেটর ও এমপির তালিকা :

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9