নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

২০ মে ২০২৫, ০৮:২০ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৭:২১ AM
ড. ইউনূস

ড. ইউনূস © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিরা।

বৈঠকে দেশের বিভিন্ন স্থানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে রিপোর্ট উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা রাজধানীসহ দেশের সর্বত্র নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬