আইন-বিধি মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে: তথ্য সচিব

২০ মে ২০২৫, ০২:৫৪ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০৭:৩৬ PM
কর্মশালায় সচিব মাহবুবা ফারজানা

কর্মশালায় সচিব মাহবুবা ফারজানা © টিডিসি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, ‘আইন-বিধি মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারি কার্যক্রম বাস্তবায়নে আইন-বিধির যথাযথ প্রয়োগের মাধ্যমে দাপ্তরিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির কারণে যেন সরকারের বিরুদ্ধে মামলা না হয়, সে বিষয়েও সচেতন থাকতে হবে।’

মঙ্গলবার (২০ মে) ঢাকার তথ্য ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় এ সব কথা বলেন তিনি।   

আইন মানুষের জীবনকে শৃঙ্খলিত করে উল্লেখ করে তথ্য সচিব বলেন, ‘রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন। যে দেশে আইনের শাসন যত বেশি প্রতিষ্ঠিত, সে দেশ তত সুন্দরভাবে পরিচালিত হয়।’ 

তিনি বলেন, ‘আমাদের জীবনের সার্বিক বিষয় আইনি ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এজন্য প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় কিছু আইন সম্পর্কে ধারণা রাখা উচিত। দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের গুরুত্ব উল্লেখ করে সচিব বলেন, দাপ্তরিক নথি উপস্থাপন ও নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আচার, নীতি, বিধি ও আইন অনুসরণের কোনো বিকল্প নেই।’   

সরকারি কর্মচারীদের আইন-সংক্রান্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সচিব বলেন, ভূমি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষায় করণীয়, সার্টিফিকেট মামলা প্রভৃতি বিষয়ে সরকারি কর্মচারীদের পরিষ্কার ধারণা থাকা উচিত। এ সময় তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। 

কর্মশালায় আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো. মাসুদ পারভেজ ও যুগ্ম সচিব কাজী জিয়াউল বাসেত। দিনব্যাপী এই কর্মশালায় গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ৪৮ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

ছোট্ট এক ভিডিও ক্লিপেই ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া!
  • ১৬ নভেম্বর ২০২৬
যে দুই আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, নাম পরিবর্তন ১ থা…
  • ১৬ নভেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দলের নেতাকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা, গণপিটু…
  • ১৬ নভেম্বর ২০২৬
ফাঁসির আসামি সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
  • ১৬ নভেম্বর ২০২৬
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, কর্মস্থল ঢাকার প্রধান ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950