সরকারি কর্মচারীদের পদোন্নতির বিষয়ে জরুরি নির্দেশনা

০৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
লোগো

লোগো © সংগৃহীত

সরকারি কর্মচারীদের পদোন্নতির বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, সদ্য তোলা রঙিন ছবি না দিলে পদোন্নতি দেওয়া হবে না কোনো সরকারী কর্মকর্তা-কর্মচারীকে।

রবিবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএসের ব্যক্তিগত তথ্য হালনাগাদকরণের ক্ষেত্রে অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএসে পিডিএসের তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।

হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি: রাজশাহী বিভাগের সেরা ২০ কলেজ
  • ০৯ আগস্ট ২০২৬