এসকেএফ ফার্মাসিউটিক্যাস নিয়োগ দেবে মেডিকেল সার্ভিস অফিসার, সরাসরি মৌখিক পরীক্ষা ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর

২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩ PM
মেডিকেল সার্ভিস অফিসার নিয়োগে আবেদন চলছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে

মেডিকেল সার্ভিস অফিসার নিয়োগে আবেদন চলছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল সার্ভিস অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৩ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগামী ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রে দরকারি কাগজপত্রসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড;

পদের নাম: মেডিকেল সার্ভিস অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ল্যাবএইড হাসপাতাল নিয়োগ দেবে মেডিকেল টেকনোলজিস্ট, আবেদন ১৯ নভেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভস, বিদেশে ভ্রমণের সুযোগ, লভ্যাংশ বোনাস, গ্রুপ ইনস্যুরেন্স, উৎসব বোনাস, টিএ/ডিএ বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আবেদনের যোগ্যতা—

*মাস্টার্স/বি ফার্ম/গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে;

*বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;

মৌখিক পরীক্ষার স্থান—

আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: প্রথম আলো, ২৩ অক্টোবর ২০২৬, পৃষ্ঠা ১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় গাঁজা প্রস্তুতের ভিডিও …
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পরও অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই নজরুল বি…
  • ২৪ অক্টোবর ২০২৬
গত ৪ মাসে ৫ শিক্ষার্থীকে হারিয়ে শোকে মাতম মাভাবিপ্রবি
  • ২৪ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড
  • ২৪ অক্টোবর ২০২৬
শিক্ষার্থী নিপীড়ন রোধে কওমি মাদ্রাসায় হটলাইন চালুর নির্দেশ …
  • ২৪ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক
  • ২৪ অক্টোবর ২০২৬