নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ৭ পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

৩০ জুলাই ২০২৬, ০৪:৪১ PM
ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে © সংগৃহীত

নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৪তম গ্রেডে 'ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা' পদে ৭ কর্মী নিয়োগে ২২ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী;

পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা;

পদসংখ্যা: ৭টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৩১ আগস্ট ২০২৬ তারিখে);

আরও পড়ুন: ইন্টার্ন রিফাইনারিতে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৫৩, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;

আবেদন পাঠাবেন যে ঠিকানায়— 

'জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী' বরাবর ডাকযোগে আবেদনপত্র প্রদান করতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩১ আগস্ট ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬