চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৭ মে

২৫ এপ্রিল ২০২৬, ০৭:১১ PM
৩ পদে ৩ কর্মী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে

৩ পদে ৩ কর্মী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ১৬তম গ্রেডে ৩ পদে ৩ কর্মী নিয়োগে ২০ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৭ মে বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম, পদসংখ্যা ও বেতন স্কেল—

১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর—১টি—১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪); 

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক—১টি—৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৩. ড্রাইভার—১টি—৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আরও পড়ুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন ডাক-কুরিয়ারযোগে

আবেদনের যোগ্যতা—

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে এবং কম্পিউটারে টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। কম্পিউটারে টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

ড্রাইভার: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস অথবা অষ্টম শ্রেণি পাস হতে হবে। হালকা বা ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আরও পড়ুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএসসি-এএসসি পাসেই

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ১১২ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদন শেষ সময়: আগামী ৭ মে ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন;

সূত্র: বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট 

অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি শিক্ষার্থীদের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মত বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করলেন এনএসইউ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতির জন্য ‘মিট অ্যান্ড কোয়ে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9