চাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ৪১তম বিসিএসের ৬ সহকারী পুলিশ সুপার

২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ PM
পুলিশের লোগো

পুলিশের লোগো © সংগৃহীত

রাজশাহীর সারদাতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। আজ রবিবার (২৮ ডিসেম্বর ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

অপসারণ হওয়া ৬ সহকারী পুলিশ সুপার হলেন—মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর সহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।

প্রজ্ঞাপনে বলা হয়, তাদেরকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২) (এ) মোতাবেক চাকরি থেকে অপসারণ করা হল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও জানানো হয়। 

জানা গেছে, রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা বর্তমানে এক বছর মেয়াদি প্রশিক্ষণের রয়েছেন। আগামী মাসে তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এর আগেই চাকরি হারালেন এই ৬ কর্মকর্তা।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬