সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষায় উত্তীর্ণ ৬০৮৫, দেখুন তালিকা

০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ PM
খাদ্য অধিদপ্তর

খাদ্য অধিদপ্তর © সংগৃহীত

খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক পদের বাছাই (MCQ) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে অধিদপ্তর। এতে ৬ হাজার ৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। রবিবার (২ নভেম্বর ২০২৫) খাদ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ১৮টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী  উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগের জন্য বাছাই (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত বাছাই পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ফলাফল খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পরবর্তী লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখুন এখানে

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬