রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন তালিকা

০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ (১০ম গ্রেড) বিভিন্ন ক্যাটাগরির পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৫১৬ জন।

বুধবার (৩ ডিসেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রচারিত ২০১১ ও ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের  ‘উপসহকারী প্রকৌশলী’ (১০ম গ্রেড) পদের বিভিন্ন ক্যাটাগরির পদে নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে  প্রার্থীদের বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হলো।

উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখুন এখানে

 

হাসপাতালের সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈ…
  • ২২ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার
  • ২২ অক্টোবর ২০২৬
ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগের সাবেক উপজেলা চ…
  • ২২ অক্টোবর ২০২৬
বাবা-মা ছেড়ে গেছেন আগেই, আশ্রয়স্থল দাদিও না ফেরার দেশে— এবা…
  • ২২ অক্টোবর ২০২৬
যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে জামায়াতের ৪ এমপির সং…
  • ২২ অক্টোবর ২০২৬
ড্রাম থেকে উদ্ধার নারীর মরদেহ, পরিচয় শনাক্ত 
  • ২২ অক্টোবর ২০২৬