সহকারী উপখাদ্য পরিদর্শক পদে ১০৩ জনের ২৩৯ আবেদন বাতিল

২০ নভেম্বর ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ০৩:০২ PM
খাদ্য অধিদপ্তর

খাদ্য অধিদপ্তর © সংগৃহীত

খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদনকারীদের মধ্য থেকে ১০৩ জনের ২৩৯ আবেদন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদনকারীদের আবেদন যাচাইকালে পরিলক্ষিত হয় যে, একই ব্যক্তি একই পদে একের অধিক আবেদন করেছেন। অধিকাংশ ক্ষেত্রে একই ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা/ ব্যক্তিগত/অন্যান্য তথ্যের কিছুটা পরিবর্তন/বিকৃত করে একই পদে একের অধিক আবেদন করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৮ এর ‘ঙ’ শর্তে “কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না।

এতে আরও বলা হয়, একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।” উল্লেখ থাকায় সহকারী উপখাদ্য পরিদর্শক পদে মোট ৬,১১,৩৯৮টি আবেদনের মধ্যে ১০২ জন আবেদনকারীর ২৩৮টি আবেদন এবং ১ জন আবেদনকারী অনলাইন আবেদনে ছবি এবং স্বাক্ষর যুক্ত না করায় তার আবেদনসহ মোট ১০৩ জনের ২৩৯টি আবেদন (সংযুক্ত তালিকা) বাতিল করা হলো।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9