বিটিসিএলে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৯২, আবেদন আগামীকালের মধ্যেই

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ PM
৯২ সহকারী ব্যবস্থাপক নিয়োগে আবেদন চলছে বিটিসিএলে

৯২ সহকারী ব্যবস্থাপক নিয়োগে আবেদন চলছে বিটিসিএলে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রতিষ্ঠানটি ৭ম গ্রেডে ‘সহকারী ব্যবস্থাপক (কারিগরি)’ পদে ৯২ কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল);

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারিগরি);

পদসংখ্যা: ৯২টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন স্কেল: ৩০,৮০০-৭৭,৮৩০ টাকা (গ্রেড-৭);

আরও পড়ুন: ঢাকা ওয়াসায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৮৩, আবেদন অনলাইনে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে)। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ২৩০ টাকা এমএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: দৈনিক যুগান্তর, ১১ সেপ্টেম্বর ২০২৫, পৃষ্ঠা ১১

দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬