জ্বালানি নিরীক্ষক সনদ পরীক্ষার ৮ম ব্যাচের বিজ্ঞপ্তি প্রকাশ

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) ৮ম জ্বালানি নিরীক্ষক সনদ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

স্রেডার বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও কর্ম–অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যেকোনো একটি)
১. প্রকৌশল বা স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি এবং বিদ্যুৎ ও জ্বালানিসংক্রান্ত কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
২. প্রকৌশল বা স্থাপত্য বিষয়ে স্নাতকসহ, প্রকৌশল অথবা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা।
৩. পদার্থবিদ্যা, গণিত, রসায়ন বা সংশ্লিষ্ট ফলিত বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং নবায়নযোগ্য বা বিকল্প/টেকসই জ্বালানি বা জ্বালানি ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি, সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা।
৪. পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রকৌশল বা স্থাপত্য বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি, সঙ্গে ৬ বছরের অভিজ্ঞতা।

আরও পড়ুন: জোট গঠন করছে জামায়াত

আবেদন ফি ও প্রক্রিয়া:
প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২০০০ টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
ড্রাফট/পে-অর্ডার করতে হবে ‘SREDA Fund, Sonali Bank PLC, Supreme Court Branch’-এর অনুকূলে।

মূল কপি ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে:
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা),
আইইবি ভবন (লেভেল ১০), রমনা, ঢাকা।

প্রেরণকৃত খামের ওপর আবেদনকারীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর ও আবেদনকৃত পরীক্ষার নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

অনলাইন আবেদন:
অনলাইন ফরম পূরণ, বিজ্ঞপ্তি ও বিস্তারিত শর্তাবলি জানতে স্রেডার ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যাংক ড্রাফট/পে-অর্ডারে ‘SREDA Fund, Sonali Bank PLC, Supreme Court Branch’ উল্লেখপূর্বক সোনালী ব্যাংকের যেকোনো শাখা ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডারের (অফেরতযোগ্য) মূল কপি টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা), আইইবি ভবন (লেভেল ১০), রমনা, ঢাকা বরাবর পৌঁছাতে হবে। খামের ওপর অবশ্যই আবেদনকারীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নম্বর ও আবেদনকৃত পরীক্ষার নাম উল্লেখ করতে হবে।

আবেদন ফি
২০০০ টাকা
অনলাইন আবেদন ফরমের লিংক বিজ্ঞপ্তি ও অন্য শর্তাবলি জানতে ভিজিট করুন।

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9