৩১ হাজার বেতনে জুনিয়র অফিসারসহ ২২ পদে নিয়োগ দেবে এসএমই ফাউন্ডেশন

৩১ জুলাই ২০২৫, ০৯:৫৭ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ AM
 নিয়োগ দেবে এসএমই ফাউন্ডেশন

নিয়োগ দেবে এসএমই ফাউন্ডেশন © টিডিসি সম্পাদিত

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩০ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ হাজার বেতনে জুনিয়র অফিসারসহ মোট ২২টি শূন্য পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা ৩১ আগস্ট ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়া যাবে এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট  বা সরাসরি এসএমই টেলিটক লিংকের মাধ্যমে।

নিয়োগ পদসমূহ: উপব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) – ১টি, উপব্যবস্থাপক (ক্রেডিট অ্যান্ড ফাইন্যান্স) – ১টি, উপব্যবস্থাপক (গবেষণা) – ১টি, উপব্যবস্থাপক (প্রকল্প) – ১টি, উপব্যবস্থাপক (মানবসম্পদ) – ১টি, সহকারী ব্যবস্থাপক (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) – ১টি, সহকারী ব্যবস্থাপক (একাউন্টস অ্যান্ড অডিট) – ১টি, সহকারী ব্যবস্থাপক (ক্রেডিট অ্যান্ড ফাইন্যান্স) – ১টি, সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ) – ১টি, সহকারী ব্যবস্থাপক (সাধারণ) – ৩টি, জুনিয়র অফিসার (অডিও ভিজ্যুয়াল) – ১টি, জুনিয়র অফিসার (আইসিটি) – ১টি, জুনিয়র অফিসার (একাউন্টস অ্যান্ড অডিট) – ১টি, জুনিয়র অফিসার (লজিস্টিক্স) – ১টি, জুনিয়র অফিসার (সাধারণ) – ৬টি। 

বেতন স্কেল ও বয়সসীমা:
উপব্যবস্থাপক পদের বেতন স্কেল ৫৪,২৫০-১,৩০,৫৬০/- টাকা এবং সহকারী ব্যবস্থাপক পদের জন্য ৪০,৩০০-৯৬,৯৮৯/- টাকা নির্ধারণ করা হয়েছে। জুনিয়র অফিসারদের জন্য বেতন স্কেল হবে ৩১,৬২০-৭৬,০৯৮/- টাকা।

সর্বোচ্চ বয়সসীমা: উপব্যবস্থাপকের জন্য ৩৫ বছর, সহকারী ব্যবস্থাপক ও জুনিয়র অফিসারদের জন্য ৩২ বছর (৩১ আগস্ট ২০২৫ তারিখ অনুযায়ী)।

আবেদন প্রক্রিয়া ও ফি:
আবেদন ফি বাবদ ৪৫০ টাকা এবং সার্ভিস চার্জসহ সর্বমোট ৫০০ টাকা পরিশোধ করতে হবে টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনের মাধ্যমে।

অন্যান্য সুযোগ-সুবিধা:
নিয়োগপ্রাপ্তরা মূল বেতনের ৬০% বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, কন্ট্রিবিউটরি ভবিষ্যৎ তহবিল, উৎসব ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট ও ইন্স্যুরেন্সসহ প্রতিষ্ঠানের চাকরি বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

 

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9