৩১ মে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা হবে কি?

৩০ মে ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৬:৪৩ PM
লোগো

লোগো © সংগৃহীত

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৩-১৬তম গ্রেডের ৫টি ক্যাটাগরির চাকরির নিয়োগ পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে। শনিবার (৩১ মে) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত রাজধানীর ৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (৩০ মে) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৩-১৬তম গ্রেডের ৪টি ক্যাটাগরির চাকরির নিয়োগ পরীক্ষা আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত যথাসময়ে ঢাকা শহরের ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিষয়টি কর্তৃপক্ষের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেইজে ‘প্রেস বিজ্ঞপ্তি’ আকারে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রচার করা হয়েছে। ইতোমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে এসএমএস এবং প্রবেশপত্রের ডাউনলোড লিংক প্রেরণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, কতিপয় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে অতিবৃষ্টির কারণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে- মর্মে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পরীক্ষার্থীদের এ সকল অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। 

অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৭ আগস্ট ২০২৬
‘মক্কা প্যাক্ট মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিষয়, এতে কারো উদ্ব…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএনপির আমলেই ক্যাম্পাসগুলোর ছাত্রসংসদ বন্ধ হয়েছিল: রাকসু জ…
  • ২৭ আগস্ট ২০২৬
সংবাদ সম্মেলনে নেই কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
  • ২৭ আগস্ট ২০২৬
গুমের অধ্যাদেশে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে…
  • ২৭ আগস্ট ২০২৬