বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে চাকরি, পদ ১৯, আবেদন আগামীকালের মধ্যেই

২৩ মে ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৮:৩৮ AM
৬ পদে ১৯ কর্মী নিয়োগে আবেদন চলছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে  

৬ পদে ১৯ কর্মী নিয়োগে আবেদন চলছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাভুক্ত প্রতিষ্ঠান বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ৬ পদে ১৯ কর্মী নিয়োগে ২৩ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৪ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ;

১. পদের নাম: প্রোগ্রামার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

আবেদনের যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: ৩৫ বছরের মধ্যে হতে হবে (১ এপ্রিল ২০২৫ তারিখে);

আরও পড়ুন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি, পদ ২৫

২. পদের নাম: উপপরিচালক;

পদসংখ্যা: ৫টি;

বেতন: ২৯০০০-৬৩৪১০ টাকা (গ্রেড-৭);

আবেদনের যোগ্যতা: আইন, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে স্নাতক (সম্মান) অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: ৪০ বছরের মধ্যে হতে হবে (১ এপ্রিল ২০২৫ তারিখে);

৩. পদের নাম: সহকারী পরিচালক;

পদসংখ্যা: ৫টি;

বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: আইন, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে স্নাতক (সম্মান) অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে (১ এপ্রিল ২০২৫ তারিখে);

৪. পদের নাম: কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১২৫০০-৩০২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে (১ এপ্রিল ২০২৫ তারিখে);

আরও পড়ুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২১৫০

৫. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৫টি;

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে (১ এপ্রিল ২০২৫ তারিখে);

৬. পদের নাম: ডেটা অপারেটর এন্ট্রি/কন্ট্রোল;

পদসংখ্যা: ২টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে (১ এপ্রিল ২০২৫ তারিখে);

আরও পড়ুন: বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে চাকরি, বিভিন্ন গ্রেডে পদ ২২

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৪ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৫ এবং ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর নাগরিকদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৪ মে ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট

ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন রোমানিয়ায়, আবেদন স্নাতক-স্নাতকোত্ত…
  • ২৭ মার্চ ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
  • ২৭ মার্চ ২০২৬
দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৭ মার্চ ২০২৬
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
  • ২৭ মার্চ ২০২৬
একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি কীভাবে দেশে ফেরত গি…
  • ২৭ মার্চ ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডেকো ফুডস, আবেদন শেষ ১৭ এপ্রিল
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence