জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি, পদ ৫৫

১০ এপ্রিল ২০২৫, ০৮:১৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৭ AM
৭ ক্যাটাগরির পদে ৫৫ কর্মী নিয়োগে আবেদন চলবে ১৫ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত

৭ ক্যাটাগরির পদে ৫৫ কর্মী নিয়োগে আবেদন চলবে ১৫ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ১২ থেকে ২০তম গ্রেডে ৭ ক্যাটাগরির পদে ৫৫ কর্মী নিয়োগে ২৪ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ এপ্রিল সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ১৪ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জনপ্রশাসন মন্ত্রণালয়;

১. পদের নাম: হিসাবরক্ষক;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১১,৩০০-২৭৩০০ টাকা (গ্রেড-১২);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৮৭

২. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১৭টি;

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৩টি;

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: খাদ্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৯১

৪. পদের নাম: ক্যাশিয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৮টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: সমবায় অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫১১

৬. পদের নাম: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর;

পদসংখ্যা: ৫টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৭. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২০টি;

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি বা সমমানের) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৪

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মার্চ ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৪ মে ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

রাতভর ফোন চার্জে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়?
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
যশোরের ১,২৯০ প্রাথমিক বিদ্যালয়ের পানিতে আর্সেনিক, ১৪টিতে মা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
৮ ঘণ্টা অবরুদ্ধ গোবিপ্রবি ভিসিকে উদ্ধারের সময় শিক্ষক-শিক্ষা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শার্শা-বেনাপোলে কুকুরের কামড়ে দুই মাসে আহত ৬ শতাধিক, আতঙ্কে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাসুল (সা.)-এর শেখানো সন্তানের মেধা ও দ্বীনি জ্ঞান বৃদ্ধির …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইউপি মেম্বারের বাড়িতে মিলল ২৭ বস্তা সার, জরিমানা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9