অবশেষে ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ PM
বাংলাদেশ-ভুটান ম্যাচ

বাংলাদেশ-ভুটান ম্যাচ © সংগৃহীত

একের পর এক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে এসে অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। ভুটানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ৬৮ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন ইব্রাহিম। তার গোলে জাতীয় স্টেডিয়ামে স্বস্তি ফিরেছে বাংলাদেশের শিবিরে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল বাংলাদেশ। প্রথমার্ধে একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছালেও ফরোয়ার্ডদের ব্যর্থতা ও ভুটানের জমাট রক্ষণে গোল পাওয়া হয়নি। বিশেষ করে বিশ্বনাথ ঘোষ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেন। ফলে প্রথম ৪৫ মিনিট শেষ হয় গোলশূন্য সমতায়।

বিরতির পরও গোলের জন্য আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। অবশেষে ৬৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি। ভুটানের পেনাল্টি বক্সে বেশ কিছুক্ষণ বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ চালায় বাংলাদেশ। একপর্যায়ে সমিত সোমের হেডে বল ওপরের দিকে উঠে যায়। গোলমুখের সামনে বল পেয়ে যান ইব্রাহিম। সুযোগ বুঝে পা বাড়িয়ে বল জালে পাঠান তিনি। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এর আগে ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিলেন জামাল ভূঁইয়ারা। রাকিব হোসেনের ক্রস থেকে বিশ্বনাথকে লক্ষ্য করে আক্রমণ তৈরি হলেও ভুটানের ডিফেন্ডার বল ক্লিয়ার করেন। ফিরতি বলে জামালের জোরালো শটও আটকে যায় প্রতিপক্ষের রক্ষণে।

১৮, ২৫ ও ৩৯ মিনিটে আরও তিনটি ভালো সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ। কিন্তু কোনোবারই লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। অন্যদিকে প্রথমার্ধে ভুটানের আক্রমণও ছিল সীমিত। ৪০ মিনিটে তাদের একমাত্র লক্ষ্যে থাকা শট সহজেই নিয়ন্ত্রণে নেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

হীরকজয়ন্তীকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
কমিটি গঠন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা-গ্রেড পদো…
  • ০৫ নভেম্বর ২০২৬
অবশেষে ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ০৫ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার পাবে ৫ লাখ টাকা, আবেদন করবে…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর অবসরের পর এবার মুখ খুললেন পর্তুগাল কোচ
  • ০৫ নভেম্বর ২০২৬
চাকরি, ভর্তি ও ক্লাস-পরীক্ষার প্রস্তুতি সহজে এআইনির্ভর অ্যা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950