আর্জেন্টিনা ম্যাচের সমালোচনা, মিসরের কোচসহ ৩ ফুটবলারকে শাস্তি দিল ফিফা

২০ অক্টোবর ২০২৬, ১১:১৫ AM
 আর্জেন্টিনার ম্যাচে মিসর কোচের ক্ষোভ প্রকাশ

আর্জেন্টিনার ম্যাচে মিসর কোচের ক্ষোভ প্রকাশ © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করায় শাস্তি পেয়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান, দলের পরিচালক ইব্রাহিম হাসান ও উইঙ্গার মোস্তফা জিকো। ফিফা হোসাম ও ইব্রাহিমকে তিন ম্যাচ করে এবং জিকোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।

সোমবার (১৯ অক্টোবর) মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ফিফার শৃঙ্খলা কমিটির কাছে সিদ্ধান্তের বিস্তারিত কারণ জানতে চেয়েছে তারা। আইনি অবস্থান পর্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইএফএ।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় মিসর। ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মিসরের খেলোয়াড় ও কর্মকর্তারা। তাঁদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ফিফা।

এই নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বরে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে দুই ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না হোসাম ও ইব্রাহিম হাসান। আগামী বছরের মার্চে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচেও দায়িত্ব পালন করতে পারবেন না তাঁরা।

জিকোর নিষেধাজ্ঞা আরও দীর্ঘ। আগামী জুন পর্যন্ত মিসরের হয়ে মাঠে নামতে পারবেন না এই উইঙ্গার। ফলে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মিসরের বাকি চার ম্যাচসহ আরও একটি আন্তর্জাতিক ম্যাচে তাঁকে পাবে না দল।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন হোসাম। তাঁর অভিযোগ ছিল, রেফারির ভুল সিদ্ধান্ত মিসরের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। অন্যদিকে, ম্যাচের পর এক সাক্ষাৎকারে রেফারিকে অপমান করার অভিযোগ ওঠে জিকোর বিরুদ্ধে।

ম্যাচে আক্রমণের আগে ফাউলের কারণে জিকোর একটি গোল বাতিল হয়। পরে ২-২ সমতায় থাকা অবস্থায় পেনাল্টির আবেদন করেও সাড়া পাননি মিসরের খেলোয়াড়েরা। শেষ দিকে গোল করে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

মিসরের প্রতিনিধিরা প্রতিযোগিতায় বাণিজ্যিক স্বার্থের প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এসব মন্তব্যের পর গত আগস্টে তিনজনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করে ফিফা।

ইএফএ জানিয়েছে, শাস্তির বিস্তারিত কারণ জানার পর সিদ্ধান্তগুলোর আইনি দিক পর্যালোচনা করবে তারা। এরপর প্রযোজ্য নিয়ম অনুযায়ী আপিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইন্টারভিউতে নিজের 'শক্তি ও দুর্বলতা' সম্পর্কিত প্রশ্নের সের…
  • ২০ অক্টোবর ২০২৬
শেরপুরে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
ঈদগাঁও-ঈদগড় সড়কে একই স্থানে এক দিনে দুই দফা ডাকাতি
  • ২০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের পুকুর থেকে যুবকের মরদেহ উদ…
  • ২০ অক্টোবর ২০২৬
গাজীপুরে ৭৩ অসচ্ছল নারী পেলেন সেলাই মেশিন
  • ২০ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের সমালোচনা, মিসরের কোচসহ ৩ ফুটবলারকে শাস্…
  • ২০ অক্টোবর ২০২৬