যে কারণে শেষ মুহূর্তে মরক্কো সফর বাতিল করল বার্সেলোনা

০৮ আগস্ট ২০২৬, ১০:৩৮ AM
বার্সেলোনা দলের লোগো

বার্সেলোনা দলের লোগো © সংগৃহীত

সেউতার চলমান সীমান্ত সংকটের কারণে মরক্কোয় নির্ধারিত প্রাক-মৌসুম প্রীতি ম্যাচটি বাতিল করেছে বার্সেলোনা। আগামী ১৫ আগস্ট উত্তর-পশ্চিম মরক্কোয় স্থানীয় ক্লাব ইত্তিহাদ রিয়াদি তাঞ্জিয়ারের বিপক্ষে ম্যাচটি খেলার কথা ছিল কাতালান ক্লাবটির।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘বিদ্যমান অনিশ্চয়তা ও বর্তমান পরিস্থিতির আলোকে এই মুহূর্তে ম্যাচটি খেলা একেবারেই অনুচিত বলে মনে করছে এফসি বার্সেলোনা।’

ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ম্যাচ বাতিলের নির্দিষ্ট কারণ জানায়নি। তবে বিসিসি স্পোর্ট জানিয়েছে, উত্তর আফ্রিকার উপকূলে মরক্কোর সীমান্তবর্তী স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতার সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে এই সিদ্ধান্তের যোগসূত্র রয়েছে।

গত সপ্তাহে সমুদ্রপথে প্রায় ৭৮ হাজার অভিবাসী মরক্কো থেকে স্প্যানিশ ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পানিতে ডুবে অন্তত ১০০ জনের মৃত্যু হয়। এই ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

অভিবাসনপ্রত্যাশীদের বড় একটি অংশ এরই মধ্যে মরক্কোয় ফিরে গেলেও প্রায় ৩ থেকে ৫ হাজার অভিবাসী এখনো সেউতায় অবস্থান করছেন বলে জানা গেছে।

মরক্কো সফর বাতিল হওয়ার আগে যুক্তরাজ্য সফরেও একটি প্রীতি ম্যাচ বাতিল হয়েছিল বার্সেলোনার। সেখানে প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে ম্যাচটি খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ফলে যুক্তরাজ্য সফরে তারা শুধু বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচ খেলতে পেরেছিল।

তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী শনিবার ইতালির উদিনে শহরে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে হান্সি ফ্লিকের দল। এরপর ১৯ আগস্ট ঐতিহ্যবাহী জোয়ান গাম্পার ট্রফিতে মিসরের ক্লাব আল আহলিকে আতিথ্য দেবে তারা।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬