ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন এনজো ফার্নান্দেজ!

০৭ আগস্ট ২০২৬, ০২:৪০ PM
এনজো ফার্নান্দেজ

এনজো ফার্নান্দেজ © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রে উঠে এসেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। রদ্রি ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন—এমন জোরালো গুঞ্জনের মধ্যে তার সম্ভাব্য বিকল্প হিসেবে চেলসির এই তারকাকেই সবচেয়ে বেশি পছন্দ করছেন সিটির নতুন কোচ এনজো মারেস্কা।

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা আগ্রহী বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এমন পরিস্থিতিতে রদ্রি দল ছাড়লে তার জায়গা পূরণে সম্ভাব্য বিকল্প খুঁজতে শুরু করেছে ম্যানচেস্টার সিটি।

ট্রান্সফারবিষয়ক সাংবাদিক জিয়ানলুকা দি মারজিওর তথ্য অনুযায়ী, ৪৬ বছর বয়সী ইতালিয়ান কোচ এনজো মারেস্কা ক্লাবের অভ্যন্তরীণ বৈঠকে জানিয়েছেন, রদ্রির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার প্রথম পছন্দ এনজো ফার্নান্দেজ।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফার্নান্দেজ। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে দলের সাফল্যে বড় অবদান রাখেন তিনি।

মারেস্কা ও ফার্নান্দেজ আগে চেলসিতে একসঙ্গে কাজ করেছেন। সেই সময় তাদের মধ্যে দারুণ বোঝাপড়া গড়ে ওঠে। মারেস্কার অধীনেই নিজের সেরা ছন্দে খেলেছিলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। স্ট্যামফোর্ড ব্রিজে থাকাকালে তিনি লন্ডনের ক্লাবটির অধিনায়কত্বও করেন।

চেলসি এনজো ফার্নান্দেজকে ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করলেও রদ্রি দল ছাড়লে সমমানের একজন তারকা দলে আনতে মরিয়া হয়ে উঠতে পারে ম্যানচেস্টার সিটি। সে কারণেই মারেস্কা প্রথম পছন্দ হিসেবে ফার্নান্দেজের নাম প্রস্তাব করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ২০২৪ সালের ব্যালন ডি'অর জয়ী এবং ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি ইতোমধ্যে ম্যানচেস্টার সিটির নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুম শেষে সিটির সঙ্গে রদ্রির চুক্তির মেয়াদ শেষ হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে তিনি অন্য কোনো ক্লাবের সঙ্গে প্রাক-চুক্তি করতে পারবেন। সে ক্ষেত্রে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন ক্লাব তাকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই দলে ভেড়াতে পারবে।

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬