ফাঁস হওয়া প্রশ্নেই পাস করেছিলেন সালমান খান! ককরোচদের পাশে দাঁড়াতেই পুরোনো ভিডিও নিয়ে বিতর্ক

২৩ জুলাই ২০২৬, ০১:৫২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০২:০১ PM
সালমান খান

সালমান খান © সংগৃহীত

প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর নতুন বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। তার পোস্ট প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বহু বছর আগের একটি টেলিভিশন অনুষ্ঠানের ভিডিও, যেখানে তার পরিবারের একটি আলোচনার অংশ দেখা যায়।

বুধবার রাতে নিজের স্কুলজীবনের একটি ছবি শেয়ার করে সালমান খান লেখেন, ‘প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়।’ একই সঙ্গে তিনি শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানান।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জনপ্রিয় অনুষ্ঠান দ্য কপিল শর্মা শো-এর একটি পুরোনো ভিডিও। ওই পর্বে সালমান খানের সঙ্গে উপস্থিত ছিলেন তার বাবা সেলিম খান এবং দুই ভাই আরবাজ খান ও সোহেল খান।

অনুষ্ঠানে আড্ডার একপর্যায়ে সেলিম খান ছেলেদের স্কুলজীবনের একটি ঘটনার কথা বলেন। তিনি জানান, গণেশ নামে একজন ব্যক্তি প্রায়ই তাদের বাসায় আসতেন এবং পরিবারের সবাই তাকে বিশেষ গুরুত্ব দিতেন। সেলিম খান বলেন, ‘আমার মনে প্রশ্ন জাগে, এই গণেশ ব্যক্তিটি কে? যাঁকে আমার বাড়িতে আমার থেকেও বেশি সম্মান দেওয়া হচ্ছে!’

পরে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি নাকি তার ছেলেদের পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র এনে দিতেন। তখন সালমান খানও হাসতে হাসতে স্বীকার করেন, সেই প্রশ্নপত্রের সাহায্যে তিনি কয়েকটি পরীক্ষায় পাস করেছিলেন। ঘটনাটি শুনে অনুষ্ঠানে উপস্থিত দর্শক, সঞ্চালক কপিল শর্মা এবং খান পরিবারের সদস্যরা হাসিতে মেতে ওঠেন। তবে বহু বছর পর সেই ভিডিও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত দেখা গেছে। একাংশের দাবি, সেখানে স্কুলের সাধারণ পরীক্ষার প্রসঙ্গ ছিল, যা নিটের মতো সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে এক করে দেখা ঠিক নয়।

অন্যদিকে অনেকেই সালমান খানের সমালোচনা করেছেন। তাদের মতে, যে কোনো পরীক্ষায় প্রশ্নফাঁস বা নকল অনৈতিক এবং এমন অতীত থাকার পর এ বিষয়ে বক্তব্য দেওয়া নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লেখেন, ‘হয়তো নিজে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন বলেই এখন এই বিষয়ে সরব হয়েছেন।’

আরেকজন মন্তব্য করেন, ‘বলিউডের অনেকেই এমন বিষয়ে মুখ খোলার নৈতিক অধিকার রাখেন না। ছাত্রদের কষ্ট তাঁরা বোঝেন না।’

তবে আরেকজন লেখেন, ‘নতুন কোনও বিতর্ক হলেই পুরোনো ভিডিও খুঁজে বার করা এখন অনেকের অভ্যাস হয়ে গিয়েছে।’

সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চক্ষুবিজ্ঞান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পদে ডা. সায়ীদ মে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশ্ন আছে, এমপি নাই, সংসদে আজ যে প্রশ্ন করতে চেয়েছিলেন গাজ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক-উপপরিচালকসহ ৫৭ চিকিৎস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬