ফ্রান্সের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জিনেদিন জিদান

২১ জুলাই ২০২৬, ০৫:০৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৬, ০৮:০৮ PM
কিংবদন্তি ফুটবলার ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান

কিংবদন্তি ফুটবলার ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান © সংগৃহীত

ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন কিংবদন্তি ফুটবলার ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

রোমানোর তথ্য অনুযায়ী, দিদিয়ের দেশমের দায়িত্ব ছাড়ার পর ফ্রান্স ফুটবল ফেডারেশন জিদানের সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। গত বছরের নভেম্বর থেকেই উভয় পক্ষের মধ্যে মৌখিক সমঝোতা ছিল, যা এখন আনুষ্ঠানিক রূপ পেয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তাকে আনুষ্ঠানিকভাবে নতুন প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও কোচিংয়ে ফিরছেন জিদান। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর তিনি কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্ব নেননি। যদিও এ সময়জুড়ে ফ্রান্সের কোচ হিসেবে তার নাম নিয়মিত আলোচনায় ছিল।

খেলোয়াড় হিসেবে জিদান ফ্রান্সকে ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। পরে কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়ে আধুনিক ফুটবলের অন্যতম সফল কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ফ্রান্সের দায়িত্ব নিয়ে এবার আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জিদান। সামনে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে লক্ষ্য রেখে দল পুনর্গঠন, নতুন প্রতিভা গড়ে তোলা এবং শিরোপার লড়াইয়ে ফ্রান্সকে এগিয়ে নেওয়াই হবে তার অন্যতম বড় চ্যালেঞ্জ।

তবে ফ্রান্স ফুটবল ফেডারেশন এখনও আনুষ্ঠানিকভাবে জিদানের নিয়োগের ঘোষণা দেয়নি।

শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬