ম্যাচের আগে মেসি

‘সবকিছু ভুলে যাই, শুধু খেলি’

২১ জুলাই ২০২৬, ০৯:৪২ AM
মেসি

মেসি © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলের পরাজয়ের পর নতুন করে ভাইরাল হয়েছে অধিনায়ক লিওনেল মেসির একটি ভিডিও। ম্যাচ শুরুর আগে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে দেওয়া তার অনুপ্রেরণামূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মেসির বলা ‘সবকিছু ভুলে যাই, শুধু খেলি’ কথাটি নিয়ে চলছে নানা আলোচনা ও জল্পনা।

ভিডিওতে দেখা যায়, মাঠে নামার আগে দলের সবাইকে শান্ত থাকার আহ্বান জানান মেসি। তিনি বলেন, 'চলো ছেলেরা, শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন শান্ত থাকি।' বড় কোনো ম্যাচের আগে অধিনায়কের মুখে এমন কথা খুবই স্বাভাবিক।

তবে এরপর মেসি যে কথাগুলো বলেন, সেগুলোই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। তিনি বলেন, 'সবকিছু ভুলে যাই। শুধু খেলি। শুধু খেলার কথাই ভাবি, সবাই।'

মেসির এই বক্তব্যের পর থেকেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, তিনি ঠিক কী ভুলে যেতে বলেছিলেন। যদিও এ বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি, তবু ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন বিতর্কের কারণে বিষয়টি নিয়ে নানা ধরনের ব্যাখ্যা সামনে আসছে।

ফাইনালের আগে স্পেনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, আগের কয়েকটি ম্যাচে আর্জেন্টিনা রেফারিংয়ে সুবিধা পেয়েছে। সেই বিতর্ক আরও উসকে দিয়েছিলেন স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে। ম্যাচের আগে তিনি বলেছিলেন, 'হ্যাঁ, এটা সত্য যে শেষ কয়েকটি ম্যাচে আমরা এমন কিছু ঘটনা দেখেছি, যা আমাদের খুব অবাক করেছে। এমন কিছু পরিস্থিতি ছিল, যেগুলো রেফারিরা উপেক্ষা করেছেন।'

শেষ পর্যন্ত ফাইনালে স্পেন ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতে নেয়। ম্যাচ শেষে মেসিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তবে পরাজয়ের সেই হতাশার মধ্যেও ম্যাচের আগে সতীর্থদের উদ্দেশে দেওয়া তার 'সবকিছু ভুলে যাই। শুধু খেলি। শুধু খেলার কথাই ভাবি, সবাই।'—এই আহ্বানই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে।

এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পর্তুগাল সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুয…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9