ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন রিং গ্রহণ করলেন রদ্রিরা

২০ জুলাই ২০২৬, ০৩:৪৯ PM
তুলে দেওয়া হলো বিশেষ ‘ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ রিং’

তুলে দেওয়া হলো বিশেষ ‘ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ রিং’ © সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলের প্রত্যেক খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে তুলে দেওয়া হলো বিশেষ ‘ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ রিং’। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মিডফিল্ডার রদ্রি ও তার সতীর্থরা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে ব্যক্তিগতভাবে নাম খোদাই করা এই বিশেষ রিং গ্রহণ করেছেন।

গতকাল রবিবার বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দল স্পেনের মিডফিল্ডার রদ্রি ও তার সতীর্থদের হাতে এ রিং পরিয়ে দেওয়া হয়।

জানা যায়, বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ট্রফি, স্বর্ণপদক ও প্রাইজমানির পাশাপাশি বিজয়ীদের জন্য যুক্ত হয়েছে চ্যাম্পিয়নশিপ রিং। যুক্তরাষ্ট্রের এনএফএল, এনবিএ, এমএলবি ও এনএইচএল-এর দীর্ঘদিনের ঐতিহ্য অনুসরণ করে এই নতুন স্বীকৃতি চালু করেছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, প্রতিটি রিং হবে কাস্টম-মেড, স্বতন্ত্র সিরিয়াল নম্বরযুক্ত এবং অথেনটিসিটির সনদপত্রসহ প্রদান করা হবে।

ফিফার তথ্য অনুযায়ী, মোট ২০২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হয়েছে। এর মধ্যে ৩০টি বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য সংরক্ষিত, আর বাকি ১,৯৯৬টি সীমিত সংস্করণের লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসেবে ভক্তদের জন্য বিক্রি করা হবে। প্রতিটি রিংয়ে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা এবং সংশ্লিষ্ট বিশ্বচ্যাম্পিয়ন দলের পরিচয়।

এর আগে ফিফা জানিয়েছিল, বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী রিং তুলে দেওয়া হবে। পরে দলের জন্য নির্ধারিত ৩০টি ব্যক্তিগতকৃত রিং প্রস্তুত করে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচিং স্টাফদের কাছে পৌঁছে দেওয়া হবে।

বিশেষ এই উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্ব ফুটবলে যুক্ত হলো আমেরিকান পেশাদার ক্রীড়ার বহুল প্রচলিত ‘চ্যাম্পিয়নশিপ রিং’ সংস্কৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ইতালীয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬