সেরা গোলরক্ষকের স্বীকৃতি উনাই সিমোনের হাতেই

২০ জুলাই ২০২৬, ০৬:২৫ AM
সেরা গোলরক্ষকের স্বীকৃতি উনাই সিমোনের হাতেই

সেরা গোলরক্ষকের স্বীকৃতি উনাই সিমোনের হাতেই © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মর্যাদাপূর্ণ পুরস্কার 'গোল্ডেন গ্লাভস' নিজের করে নিলেন স্পেনের উনাই সিমোন। ফাইনালের মেগা মঞ্চে আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণভাগের সামনে স্প্যানিশ ডিফেন্ডাররা তাকে দুর্দান্তভাবে সুরক্ষিত রেখেছিলেন। ফলে পুরো ম্যাচে তাকে খুব বেশি কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি।

​তবে যখনই দলের প্রয়োজন হয়েছে, তখনই নিজের জাত চিনিয়েছেন এই স্প্যানিশ দেয়াল। বিশেষ করে ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসির উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়া একটি বিপজ্জনক থ্রু-বল যেভাবে দারুণ বুদ্ধিমত্তায় পজিশন ছেড়ে এগিয়ে এসে রুখে দেন, তা ছিল এককথায় অসাধারণ। পুরো টুর্নামেন্ট জুড়ে পোস্টের নিচে যেমন ছিলেন অতিমানবীয়, তেমনই যখনই ডাক এসেছে তখনই দেখিয়েছেন নিজের সেরাটা। আর তারই সুবাদে বিশ্বমঞ্চের সেরা গোলরক্ষক হিসেবে সোনালী গ্লাভসটি উঠলো এই স্প্যানিশ তারকার হাতেই।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬