বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প ও ইনফান্তিনোকে ধাওয়া করল দুয়োধ্বনি

২০ জুলাই ২০২৬, ০৫:৫২ AM
বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প ও ইনফান্তিনোকে ধাওয়া করল দুয়োধ্বনি

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প ও ইনফান্তিনোকে ধাওয়া করল দুয়োধ্বনি © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা মাঠ ছাড়িয়ে স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতেও আছড়ে পড়ল। ফাইনাল ম্যাচ শেষে মেটলাইফ স্টেডিয়ামের প্রেসবক্সের কাচ ভেদ করে সাধারণত বাইরের তেমন কোনো আওয়াজ ভেতরে আসে না। তবে আজ শেষ বাঁশি বাজার পর স্টেডিয়াম জুড়ে দর্শকদের যে তীব্র ধিক্কার, দুয়োধ্বনি এবং শিস দেওয়ার শব্দ শোনা গেছে, তা প্রেসবক্সের ভেতরের নিস্তব্ধতাকেও ভেঙে চুরমার করে দেয়।

​দর্শকদের এই তীব্র ক্ষোভের লক্ষ্য ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গ্যালারিতে যখন এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, তখন ট্রাম্পের ঠিক পাশেই হেঁটে যাচ্ছিলেন ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফান্তিনো। ফলে স্টেডিয়ামের দর্শকদের এই বিশাল দুয়োধ্বনি কি মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে ছিল, নাকি ফুটবল ম্যাচ ও হাফ-টাইম শো নিয়ে নানা বিতর্কে জড়ানো ফিফা প্রেসিডেন্টের ওপর ফুটবলপ্রেমীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল—তা নিয়ে খোদ প্রেস বক্সে থাকা সাংবাদিকদের মধ্যেই তৈরি হয়েছে রহস্য ও গুঞ্জন।

আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে, টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নি…
  • ১৯ নভেম্বর ২০২৬
বিভক্ত বিশ্বে আইসিআরসির ভূমিকা নিয়ে এনএসইউতে বিশেষ আলোচনা
  • ১৯ নভেম্বর ২০২৬
দেশের শিক্ষাব্যবস্থা এবং পরীক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল …
  • ১৯ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস গবেষণার অগ্রগতি নিয়ে এনএসইউতে আন্তর্জাতিক কর্মশালা
  • ১৯ নভেম্বর ২০২৬
এনএসইউতে বাংলাদেশ ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট অনুষ্ঠিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সূর্যের আলোয় যাননি দীর্ঘদিন, যাননি বাইরেও—নিজেই নিজেকে গৃহব…
  • ১৯ নভেম্বর ২০২৬