অশ্রুসিক্ত মেসি, বিশ্বকাপ হারানোর বেদনায় আবেগাপ্লুত আর্জেন্টাইন অধিনায়ক

২০ জুলাই ২০২৬, ০৫:২৩ AM
অশ্রুসিক্ত মেসি

অশ্রুসিক্ত মেসি © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আবেগ ধরে রাখতে পারলেন না লিওনেল মেসি। আর্জেন্টিনার সমর্থকদের দিকে এগিয়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।

গ্যালারিতে থাকা আর্জেন্টাইন সমর্থকেরা তখনও দলকে সমর্থন জানিয়ে গান গাইছিলেন, উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। সেই দৃশ্য দেখে মেসির আবেগ আরও বেড়ে যায়। সতীর্থ ও সমর্থকদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।

২০২৬ বিশ্বকাপের পুরো যাত্রাই ছিল মেসিকে ঘিরে। আর্জেন্টিনার খেলোয়াড় থেকে শুরু করে কোটি ভক্ত—সবার আশা ছিল, ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি আরেকবার বিশ্বকাপের ট্রফি হাতে তুলবেন।

তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। চার বছর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতানোর নায়ক ছিলেন মেসি, কিন্তু এবার দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হলো তার।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬