‘জঘন্য, চরম কলঙ্কজনক’: ফাইনাল শেষে আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ জো হার্ট

২০ জুলাই ২০২৬, ০৪:৪৯ AM
জো হার্ট

জো হার্ট © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আগ্রাসী ও অনাকাঙ্ক্ষিত আচরণ মোটেও ভালোভাবে নেননি ফুটবল বিশ্লেষক ও ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক জো হার্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ স্টুডিওতে পণ্ডিত হিসেবে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে আলবিসেলেস্তেদের এমন মেজাজ হারানো আচরণকে ‘জঘন্য’ ও ‘লজ্জাজনক’ বলে তীব্র সমালোচনা করেছেন তিনি।

​ম্যাচ শেষে মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তৈরি হওয়া চরম উত্তেজনা প্রসঙ্গে জো হার্ট বলেন, “একেবারে জঘন্য আচরণ। সেখানে কেবল একজন মানুষের মধ্যেই সৌজন্যবোধ (ক্লাস) বজায় ছিল, আর তিনি হলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি স্পেনের প্রতিটি খেলোয়াড়ের সাথে গিয়ে হাত মিলিয়েছেন।”

​আর্জেন্টাইন ফুটবলারদের ক্ষোভ ও মাঠে ধাক্কাধাক্কির সমালোচনা করে সাবেক এই ইংলিশ তারকা আরও যোগ করেন, “খেলা তো শেষ—আজ মাঠে যা যা ঘটেছে, তা নিয়ে আর্জেন্টিনার আসলে কোনো অভিযোগ থাকার সুযোগই নেই। (সবশেষে) এটি অত্যন্ত জঘন্য একটি আচরণ ছিল।”

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬