সমালোচনার জবাব ইতিহাস গড়ে, বিশ্বকাপ ফাইনালে নায়ক ফেরান তোরেস

২০ জুলাই ২০২৬, ০৩:৫৩ AM
ফেরান তোরেস

ফেরান তোরেস © সংগৃহীত

বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই গোল করার দক্ষতা নিয়ে অসংখ্য সমালোচনা, ট্রোল আর মিমের শিকার হন ফেরান তোরেস। ম্যানচেস্টার সিটি ছেড়ে কাতালান ক্লাবে আসার পর তার ফিনিশিং নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছিলেন সমালোচকেরা।

তবে বাস্তবতা হলো, তোরেস কখনোই শুধু গোল করার খেলোয়াড় নন। বল ধরে রাখা, পাস দেওয়া এবং আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রেও তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য।

আর এবার বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বড় মঞ্চেই সমালোচকদের জবাব দিলেন স্প্যানিশ ফরোয়ার্ড। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে স্পেনকে এগিয়ে দেন তিনি। এই গোল শেষ পর্যন্ত শিরোপা এনে দিলে সেটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় গোল হিসেবেই বিবেচিত হবে।

যে ফুটবলারকে এতদিন ফিনিশিং নিয়ে বিদ্রূপ করা হয়েছে, সেই ফেরান তোরেসই এখন ইতিহাসের নায়ক হওয়ার দ্বারপ্রান্তে। সমালোচকদের শেষ হাসিটা হয়তো তিনিই হাসতে যাচ্ছেন।

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬