বিশ্বকাপে বিব্রতকর রেকর্ড আর্জেন্টিনার

২০ জুলাই ২০২৬, ০২:৫৭ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে আর্জেন্টিনার পারফরম্যান্সে যুক্ত হলো একটি বিব্রতকর পরিসংখ্যান। দীর্ঘ সময় পর কোনো বিশ্বকাপ ম্যাচের প্রথমার্ধে একটি শটও নিতে পারেনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার ফাইনালের প্রথম ৪৫ মিনিটে দুই দলের মিলিয়ে নেওয়া শটের সংখ্যা ছিল মাত্র তিনটি। ১৯৬৬ সালের পর থেকে কোনো বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে এটি সর্বনিম্ন শটের রেকর্ড।

শুধু তাই নয়, ১৯৬৬ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা একটি শটও নিতে ব্যর্থ হলো। লিওনেল মেসিদের আক্রমণভাগকে পুরোপুরি নিষ্ক্রিয় রেখে প্রথমার্ধে দাপট দেখিয়েছে স্পেন।

বল দখলে এগিয়ে থাকলেও আর্জেন্টিনা কার্যকর কোনো আক্রমণ তৈরি করতে পারেনি। বিপরীতে স্পেনের পাসিং ফুটবল ও চাপ তৈরির কৌশলের সামনে রক্ষণাত্মক অবস্থানে থাকতে হয়েছে আলবিসেলেস্তেদের।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬