মেসির ওপর আস্থা ট্রাম্পের, ফাইনালে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন

২০ জুলাই ২০২৬, ০২:৩৮ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল নিয়ে নিজের পূর্বাভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশ্বাস, স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালের আগে ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন।”

তার মতে, বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মতো সামর্থ্য এখনও রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের।

চলতি বিশ্বকাপে ৩৯ বছর বয়সী মেসি দুর্দান্ত ফর্মে রয়েছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে তুলেছেন তিনি। ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও আছেন শীর্ষে। ফাইনালেও দলের সবচেয়ে বড় ভরসা এই মহাতারকা।

বিশ্বকাপ ফাইনালের ফলাফল ছাড়াও এবারের আসরের আয়োজন নিয়েও কথা বলেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, উত্তর আমেরিকায় আয়োজিত এই বিশ্বকাপের সাফল্য প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের জন্য প্রস্তুত।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, নিজের প্রেসিডেন্সির সময়েই আবার যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের সুযোগ তৈরি করতে চান তিনি।

তবে ফিফার বর্তমান সূচি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ হবে মরক্কো, স্পেন ও পর্তুগালে এবং ২০৩৪ সালের আসর বসবে সৌদি আরবে। ফলে যুক্তরাষ্ট্রের পরবর্তী বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্য সুযোগ আসতে পারে ২০৩৮ সালের আগে নয়।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬