ফাইনালে চমক নেই স্পেনের একাদশে

১৯ জুলাই ২০২৬, ১১:৫১ PM
স্পেন দল

স্পেন দল © সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে মাঠে নামছে স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হবে শিরোপা নির্ধারণী এই মহারণ।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম এবং সেমিফাইনালে ফ্রান্সকে দাপটের সঙ্গে হারিয়ে ফাইনালে ওঠা দলটির ওপরই আস্থা রেখেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। সেই বিশ্বাসের প্রতিফলন দেখা গেছে একাদশেও। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম টানা তিন ম্যাচে একই শুরুর একাদশ মাঠে নামাচ্ছেন তিনি।

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের শেষ দিকে চোট পাওয়া রাইটব্যাক পেদ্রো পোরো এবং তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল দুজনই পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন। ফলে ফাইনালেও প্রথম একাদশে জায়গা ধরে রেখেছেন তারা।

স্পেনের রক্ষণভাগে গোলরক্ষক উনাই সিমনের সামনে থাকবেন পেদ্রো পোরো, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্তে ও মার্ক কুকুরেয়া। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করা এই রক্ষণই স্পেনের সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

মাঝমাঠে দলের ছন্দ ধরে রাখার দায়িত্বে থাকবেন অধিনায়ক রদ্রি। তার সঙ্গে খেলবেন দারুণ ফর্মে থাকা দানি অলমো ও ফাবিয়ান রুইস। ফলে পেদ্রি এবং টুর্নামেন্টজুড়ে বদলি হিসেবে দারুণ প্রভাব রাখা মিকেল মেরিনোকে শুরুতে বেঞ্চেই বসে থাকতে হচ্ছে।

আক্রমণভাগে স্পেনের ভরসা আলেক্স বায়েনা, লামিন ইয়ামাল এবং দলের সর্বোচ্চ গোলদাতা মিকেল ওইয়ারসাবাল। চলতি বিশ্বকাপে পাঁচ গোল করা ওইয়ারসাবাল ইতোমধ্যে ১৯৮৬ সালের এমিলিও বুত্রাগেনো ও ২০১০ সালের ডেভিড ভিয়ার এক আসরে স্পেনের হয়ে পাঁচ গোলের কীর্তির পাশে নিজের নাম লিখিয়েছেন। এবার তার সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপ ফাইনালেও দলকে শিরোপার পথে এগিয়ে নেওয়ার।

স্পেন একাদশ

উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইস, দানি অলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬