২০১০-এর পুনরাবৃত্তি?

যে ৭ কারণে বিশ্বকাপ জিততে পারে স্পেন

১৯ জুলাই ২০২৬, ১১:৪৪ PM
স্পেন দল

স্পেন দল © সংগৃহীত

ফুটবলে কুসংস্কার বা কাকতালীয় ঘটনার গল্প নতুন নয়। সমর্থক, খেলোয়াড়, এমনকি কোচরাও অনেক সময় এমন নানা বিশ্বাসকে গুরুত্ব দেন। ইতিহাসের পুনরাবৃত্তির আশা তাই বড় টুর্নামেন্টে নতুন করে আলোচনায় আসে।

স্পেনের সমর্থকদের কাছেও এবার তেমনই এক আলোচনার বিষয় হয়ে উঠেছে ২০১০ ও ২০২৬ বিশ্বকাপের বিস্ময়কর কিছু মিল। ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল লা রোজারা। আর ১৬ বছর পর, এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তির ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেক সমর্থক।

অবশ্য এসব কাকতালীয় মিল মাঠের ফল বদলে দেবে, এমন কোনো নিশ্চয়তা নেই। লামিন ইয়ামালকে গোল করানো বা লিওনেল মেসিকে থামানোর ক্ষমতা এসবের নেই। তবুও ফাইনালের আগে স্পেন সমর্থকদের কল্পনায় নতুন রঙ ছড়াচ্ছে ৭টি অদ্ভুত মিল।

উদ্বোধনী ম্যাচ, একই দিন ও একই দুই দল

২০১০ বিশ্বকাপ শুরু হয়েছিল ১১ জুন দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর ম্যাচ দিয়ে। অদ্ভুতভাবে ২০২৬ বিশ্বকাপও শুরু হয়েছে ১১ জুনেই। উদ্বোধনী ম্যাচেও ছিল একই দুই দল—মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। শুধু স্বাগতিক ও প্রতিপক্ষের অবস্থান বদলেছে।

আবারও ‘গ্রুপ এইচ’

স্পেন তাদের একমাত্র বিশ্বকাপ জিতেছিল ২০১০ সালে, আর সেই আসরে তারা ছিল ‘গ্রুপ এইচ’-এ। এবারও ড্রয়ের পর একই গ্রুপে—‘গ্রুপ এইচ’-তে জায়গা পায় স্প্যানিশরা।

ইউরো চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে

২০১০ বিশ্বকাপের আগে ২০০৮ ইউরো জিতেছিল স্পেন। একইভাবে এবারও ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন হিসেবেই বিশ্বকাপে এসেছে লুইস দে লা ফুয়েন্তের দল। অর্থাৎ দুই আসরেই ইউরোপের সেরা দল হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছে তারা।

মরিনিওর রিয়াল মাদ্রিদে ফেরা

২০১০ সালে বিশ্বকাপের ঠিক আগে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন জোসে মরিনিও। ১৬ বছর পর, ২০২৬ সালেও মরিনিওর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে আসার ঘটনাকে অনেকেই সেই ইতিহাসের পুনরাবৃত্তি হিসেবে দেখছেন।

শেষ ষোলোতে একই প্রতিপক্ষ, একই ফল

২০১০ বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছিল স্পেন। এবারও শেষ ষোলোতে প্রতিপক্ষ ছিল পর্তুগাল। ফলাফলও হুবহু একই—১-০ ব্যবধানে জয় স্পেনের।

আবারও বার্সেলোনা-নির্ভর স্পেন

২০১০ সালের বিশ্বকাপজয়ী দলে বার্সেলোনার খেলোয়াড় ছিলেন ৮ জন। চলতি বিশ্বকাপেও স্পেনের দলে বার্সেলোনা থেকে রয়েছেন ৮ ফুটবলার—জোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাউ কুবারসি, গাভি, পেদ্রি, দানি ওলমো, ফেরান তোরেস এবং লামিন ইয়ামাল। দুই দলের ভিত্তিই গড়ে উঠেছে বার্সেলোনার কোর গ্রুপকে ঘিরে।

শাকিরার প্রত্যাবর্তন

২০১০ বিশ্বকাপ মানেই শাকিরার ‘ওয়াকা ওয়াকা’। ১৬ বছর পর ২০২৬ বিশ্বকাপেও ফিরেছেন এই বিশ্বখ্যাত শিল্পী। এবার তার নতুন গান ‘দাই দাই’ বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬