মনে-প্রাণে চাই স্পেন শিরোপা জিতুক, মেসির হাতে উঠলেও ভীষণ খুশি হব: জেরার্ড পিকে

১৯ জুলাই ২০২৬, ০১:৫১ PM
জেরার্ড পিকে

জেরার্ড পিকে © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে কঠিন এক আবেগের কথা জানালেন স্পেনের সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে। দেশের প্রতি ভালোবাসা থেকে তিনি স্পেনকে চ্যাম্পিয়ন দেখতে চান। তবে যদি আর্জেন্টিনা শিরোপা জিতে এবং ট্রফি লিওনেল মেসির হাতে ওঠে, তাতেও তিনি সমান আনন্দিত হবেন বলে জানিয়েছেন।

আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালের আগে স্প্যানিশ দৈনিক এএস–কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা তুলে ধরেন পিকে। তিনি বলেন, দেশের জন্য স্পেনের জয়ই তার প্রথম পছন্দ। তবে দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু মেসির সাফল্যও তাকে আনন্দ দেবে।

পিকে বলেন, ‘আমি মনে-প্রাণে চাই এবারের বিশ্বকাপটা স্পেনই জিতুক। তবে আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয়, তাহলেও আমি লিওনেল মেসির জন্য ভীষণ খুশি হব।’

স্পেনের বর্তমান দল নিয়েও উচ্চ প্রশংসা করেছেন বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার। তার মতে, লুইস দে লা ফুয়েন্তের দলই এবারের বিশ্বকাপে সবচেয়ে পরিপূর্ণ দলীয় ফুটবল খেলছে। তবে ফাইনালে প্রতিপক্ষের নাম যখন আর্জেন্টিনা, আর দলে যখন লিওনেল মেসি আছেন, তখন ম্যাচের ফল যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে।

পিকে মনে করেন, ফুটবলে সব সময় কাগজে-কলমে সেরা দলই জেতে না। অনেক সময় ম্যাচের ভাগ্য বদলে দেন একজন বিশেষ ফুটবলার। আর সেই সামর্থ্য মেসির আছে বলেই স্পেনকে সতর্ক থাকতে হবে।

মেসির প্রশংসা করে পিকে বলেন, ‘মেসির সবচেয়ে বড় গুণ হলো ওর ফুটবল বুদ্ধি। ও খুব ভালো করেই জানে ওর বয়স এখন আর ২৫ বছর নেই। কিন্তু মাঠের ঠিক কোন পজিশনে দাঁড়ালে প্রতিপক্ষকে সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত করা যাবে—সেটা ওর চেয়ে ভালো কেউ বোঝে না। এই প্রতিভাটা জন্মগত আর অনন্য।’

স্পেনের ডিফেন্ডারদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘মেসিকে আটকানোর জন্য আপনি একজন, দুজন কিংবা তিনজন ডিফেন্ডার দিয়েও লাভ নেই। ও ঠিকই কোনো না কোনো সমাধান বের করে নেবেই।’

বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। একদিকে লুইস দে লা ফুয়েন্তের দুর্দান্ত ছন্দে থাকা স্পেন, অন্যদিকে লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখা আর্জেন্টিনা। এমন মহারণের আগে পিকের মন্তব্য ফাইনালের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬