২ পরিবর্তন নিয়ে ফাইনালে নামতে পারে আর্জেন্টিনা, দেখুন সম্ভাব্য একাদশ

১৯ জুলাই ২০২৬, ০৯:০৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৯:০৮ AM
 আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে একাদশে দুটি পরিবর্তন আনতে পারেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ডান প্রান্তের রক্ষণভাগ এবং মিডফিল্ডের একটি জায়গা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। ফলে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই পজিশনে চলছে তীব্র প্রতিযোগিতা। খবর টিওয়াইসি স্পোর্টস।

রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে দল সাজাচ্ছেন স্কালোনি। তবে আগের ম্যাচগুলোর মতো এবারও ফাইনালের আগে নিজের পরিকল্পনা প্রকাশ করেননি তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পারফরম্যান্স বিবেচনায় মূল একাদশে দুটি জায়গা নিয়ে ভাবছেন আর্জেন্টাইন কোচ। এর একটি ডান প্রান্তের রক্ষণভাগে। নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্তিয়েল—ফাইনালে কে খেলবেন, সেটিই এখন বড় প্রশ্ন।

বিশ্বকাপজুড়ে নিয়মিত প্রথম একাদশে ছিলেন মোলিনা। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তিনি প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। ইংল্যান্ডের গোলটিও আসে তার দিক দিয়েই। অন্যদিকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দারুণ খেলেন গঞ্জালো মন্তিয়েল। তার পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ। তাই ফাইনালের একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি।

আরেকটি লড়াই চলছে ডান দিকের মিডফিল্ডে। ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে না খেললেও বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব ফেলেন রদ্রিগো ডি পল। এখন তিনি নিজের জায়গা ফিরে পাওয়ার লড়াই করছেন জুলিয়ানো সিমিওনের সঙ্গে।

অভিজ্ঞতা এবং বড় ম্যাচে প্রভাব রাখার সক্ষমতার কারণে ডি পলকে আবারও শুরুর একাদশে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেলেন মেসি

এদিকে শেষ অনুশীলনের পর জিওভানি লো সেলসোর সম্ভাবনাও কিছুটা বেড়েছে। স্কালোনি অনুশীলনে যে ১৩ জন খেলোয়াড়কে আলাদা জার্সি দিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন এই মিডফিল্ডারও। তবে ধারণা করা হচ্ছে, তিনি শুরু থেকে নয়, বেঞ্চ থেকেই ম্যাচে নামবেন।

সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; গঞ্জালো মন্তিয়েল অথবা নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; জুলিয়ানো সিমিওনে অথবা রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬