বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপ্পের

১৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ AM
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপ্পের

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপ্পের © সংগৃহীত

বিশ্বকাপের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে নাটকীয়ভাবে জমে উঠেছে লড়াই। প্রথমার্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। ৬৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের দ্বিতীয় গোলে ব্যবধান কমিয়ে ৪-৩ করেছে লে ব্লুজরা।

প্রথমার্ধে ইংল্যান্ডের হয়ে গোল করেন ডেকলান রাইস, এজরি কনসা এবং জোড়া গোল করেন বুকায়ো সাকা। সবমিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ইংল্যান্ডের হাতেই ছিল।

তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। প্রথমে মাইকেল ওলিসের পাস থেকে বাঁ পায়ের শটে গোল করে ব্যবধান কমান এমবাপ্পে। এরপর আরও একটি গোল করে ব্যবধান ৪-২ করে নেয় ফ্রান্স। এরপর ৬৭তম মিনিটে উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসের সঙ্গে দারুণ ওয়ান-টু পাসের পর আবারও গোলরক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করেন এমবাপ্পে। তার নিখুঁত ফিনিশে স্কোরলাইন দাঁড়ায় ৪-৩।

এমবাপ্পের জোড়া গোলে নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে ফ্রান্স। অন্যদিকে প্রথমার্ধে দাপট দেখানো ইংল্যান্ডকে দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলাতেই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে।

এদিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপ্পের। মেসির ২১ গোলের রেকর্ড টপকে নতুন রেকর্ড গড়লেন ফরাসি অধিনায়ক (২২ গোল)। এ ছাড়া চলমান বিশ্বকাপে দশম গোল করে গোল্ডেন বুটের দৌড়ে একক দাবিদারও হয়ে গেছেন তিনিই। ৮ গোল নিয়ে তালিকার দুইয়ে আছেন লিওনেল মেসি।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬