৩৭ মিনিটেই ফ্রান্সের জালে ৩ গোল ইংল্যান্ডের

১৯ জুলাই ২০২৬, ০৩:৫০ AM
৩৭ মিনিটেই ফ্রান্সের জালে ৩ গোল ইংল্যান্ডের

৩৭ মিনিটেই ফ্রান্সের জালে ৩ গোল ইংল্যান্ডের © সংগৃহীত

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে রীতিমতো উড়িয়ে দিচ্ছে ইংল্যান্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধের ৩৭ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে থ্রি লায়ন্সরা।

ম্যাচের শুরুতেই দারুণ এক দূরপাল্লার গোলে ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক ডেকলান রাইস। তৃতীয় মিনিটে মাঝমাঠে দেজিরে দুয়ের ভুল পাস কেটে নিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন তিনি।

১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা। রাইসের নিখুঁত ক্রসে দুর্দান্ত এক হেডে ফ্রান্সের জাল কাঁপান এই ডিফেন্ডার। এর আগে ১২ মিনিটে বুকায়ো সাকা বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।

তবে গোলের অপেক্ষা খুব বেশি দীর্ঘ হয়নি সাকার। ৩৭ মিনিটে অবশেষে নিজের নামও স্কোরশিটে তুলেছেন ইংলিশ এই উইঙ্গার। দ্রুতগতির আক্রমণে মার্কাস রাশফোর্ডের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ফ্রান্সের রক্ষণে চাপ সৃষ্টি করে ইংল্যান্ড। প্রথমে রাশফোর্ড ও পরে সাকার প্রচেষ্টা ঠেকান ফরাসি ডিফেন্ডাররা এবং গোলরক্ষক মাইক মেনিয়াঁ। কিন্তু শেষ পর্যন্ত ফিরতি বলে বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন সাকা।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬