ফাইনালে আর্জেন্টিনা-স্পেন কোন জার্সি পরবে, জানাল ফিফা

১৮ জুলাই ২০২৬, ১২:৫৬ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৬, ০১:১৬ PM
  মেসি ও লামিন ইয়ামাল

মেসি ও লামিন ইয়ামাল © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপার লড়াইয়ে নামার আগে দুই দলের জার্সি নিয়েও তৈরি হয়েছিল কৌতূহল। অবশেষে ফিফা জানিয়েছে, ফাইনালে নিজেদের ঐতিহ্যবাহী হোম কিট পরেই মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লুইস দে লা ফুয়েন্তের স্পেন।

আর্জেন্টিনার সামনে রয়েছে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের সুযোগ। একই সঙ্গে ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে ফাইনালে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, স্পেনের সামনে রয়েছে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের সুযোগ। ২০১০ সালে প্রথমবার শিরোপা জয়ের পর এবার দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে নামছে ইউরোপের দলটি।

দুই দলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই, রোববার। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে হবে বিশ্বকাপের শেষ ম্যাচ। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে রাত ১টায়।

ফুটবলপ্রেমীদের জন্য ফাইনালের আরেকটি আকর্ষণ হতে যাচ্ছে দুই দলের পরিচিত জার্সির লড়াই। ফিফার তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা পরবে তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সি। এর সঙ্গে থাকবে সাদা শর্টস ও মোজা।

অন্যদিকে, স্পেন মাঠে নামবে তাদের চিরচেনা লাল জার্সি পরে। তাদের কিটে থাকবে নেভি নীল রঙের শর্টস ও মোজা। ফলে বিশ্বকাপ ফাইনালে আকাশি-সাদা বনাম লালের ঐতিহ্যবাহী এক লড়াইও দেখতে পাবে ফুটবল বিশ্ব।

 

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬